digitalizen

জিরো টু ব্র্যান্ডিং

মানুষের মনে স্থায়ী জায়গা

নাম, লোগো, রং থেকে ওয়েবসাইট পর্যন্ত, নতুন ব্যবসাকে এমনভাবে দাঁড় করাই যাতে মানুষ একবার দেখলেই মনে রাখে।

দাম

৳৩০,০০০থেকে শুরু

প্রিমিয়ামের দাম কাজের পরিধি দেখে ঠিক করি, টাকা দেন ৩ কিস্তিতে

পুরো টাকা ৩ কিস্তিতে দেওয়া যায়। কোন কিস্তি কখন, সেটা কাজ শুরুর আগেই ঠিক করে নিই। ওয়েবসাইটের হোস্টিং ও রক্ষণাবেক্ষণ ৳৫০০/মাস, মাসের শুরুতে। ডেলিভারির পর এক মাস সাপোর্ট ফ্রি।

পেমেন্ট নিয়ে কথা বলি

৬০০+ ক্লায়েন্ট · ৯+ বছর · কোনো লুকানো খরচ নেই

  • কোন রং, কোন ফন্ট, লোগো কোথায় কীভাবে বসবে, সব এক জায়গায় লেখা থাকে। পরে যে-ই ডিজাইন করুক, ব্র্যান্ড একই থাকবে।

    নতুন ব্যবসার কথা বলি
  • শুরু থেকেই গুগল আর এআই যেন আপনার ব্যবসাকে চিনতে পারে, তার মূল কাজগুলো করে দিই। পুরো AEO/GEO প্রিমিয়ামে।

    নতুন ব্যবসার কথা বলি
  • নাম থেকে সাইট পর্যন্ত একটাই টিম, একটাই নম্বর। আপনি শুধু মত দেবেন, দৌড়াদৌড়ি আমাদের।

    নতুন ব্যবসার কথা বলি
  • উচ্চারণে সহজ, মনে রাখার মতো নাম, ডোমেইন খালি আছে কিনা দেখে। সাথে এমন লোগো, যেটা ছোট আইকনেও পরিষ্কার।

    নতুন ব্যবসার কথা বলি

Name · Logo · Website · AEO/GEO · AI

বিস্তারিত

কী পাচ্ছেন

শূন্য থেকে একটা ব্র্যান্ড, যেটা মানুষ মনে রাখে আর খুঁজে পায়।

  • নাম ঠিক করা, উচ্চারণে সহজ আর ডোমেইন খালি আছে এমন
  • লোগো আর রঙের নিয়ম, যাতে সব জায়গায় একই চেহারা থাকে
  • ওয়েবসাইট, মোবাইলে আগে, দ্রুত আর সার্চে ধরা পড়ার মতো
  • সোশ্যাল পেজের সাজসজ্জা আর কভার, প্রিমিয়ামে
  • কী বলবেন আর কীভাবে বলবেন, সেই ভাষার নিয়ম
  • সার্চ ইঞ্জিন আর এআই, দুই জায়গাতেই খুঁজে পাওয়ার বেসিক ব্যবস্থা। পুরো AEO/GEO প্রিমিয়ামে
  • বেসিক পিক্সেল বসানো, প্রথম দিন থেকেই হিসাব শুরু

কীভাবে চলে

  1. ব্যবসাটা কী, কাদের জন্য, প্রতিযোগী কারা, সেটা বোঝা
  2. নাম ও পরিচয়ের কয়েকটা পথ, আপনি বাছবেন
  3. লোগো, রং, ভাষা, সব লিখিতভাবে ঠিক করা
  4. ওয়েবসাইট আর পেজ বানানো, তারপর ডেলিভারি

আপনার কাছ থেকে যা লাগবে

  • ব্যবসাটা নিয়ে আপনার নিজের ভাবনা, যতটা আছে ততটাই
  • কোন ব্র্যান্ডগুলো আপনার ভালো লাগে, দুই তিনটা উদাহরণ
  • সিদ্ধান্ত নেওয়ার জন্য একজন মানুষ, বারবার মত বদলালে কাজ আটকে যায়

দামটা কীসের

স্ট্যান্ডার্ড, ৳৩০,০০০ থেকে শুরু। নাম, লোগো, রঙের নিয়ম, ওয়েবসাইট আর বেসিক SEO।

প্রিমিয়াম, প্রজেক্টের স্কোপ অনুযায়ী দাম। স্ট্যান্ডার্ডের সবকিছু, সাথে AEO/GEO, সোশ্যাল মিডিয়া কিট, বিস্তারিত গাইডলাইন আর বাড়তি রিভিশন।

দুটোরই টাকা ৩ কিস্তিতে দিতে পারেন। কোনো লুকানো খরচ নেই।

ওয়েবসাইটের হোস্টিং ও রক্ষণাবেক্ষণ ৳৫০০/মাস। ডোমেইনের খরচ, নতুন কেনা হোক বা নবায়ন, আপনার।

প্রশ্নোত্তর

সবাই যা জানতে চান

আমার তো লোগো আছে, শুধু বাকিটা নিতে পারি?

পারেন। যেটুকু লাগবে সেটুকুর দামই হবে।

AEO বা GEO জিনিসটা কী?

মানুষ এখন গুগলের পাশাপাশি এআইকেও জিজ্ঞেস করে। সাইট এমনভাবে বানাই যাতে এআই আপনার ব্যবসার কথা পড়ে বুঝতে পারে, আর কেউ জিজ্ঞেস করলে আপনার নাম বলতে পারে।

কত দিন লাগে?

কাজের পরিধির উপর নির্ভর করে। কী লাগবে শুনে সঠিক সময়টা আগেই জানিয়ে দেব।

পছন্দ না হলে?

আপনি খুশি না হওয়া পর্যন্ত ঠিক করে দেব। তারপরও পছন্দ না হলে কাজ বুঝে নেওয়ার ৭ দিনের মধ্যে জানালে সার্ভিস চার্জ ফেরত।

পরের ধাপ

শুরু করবেন?

এক মেসেজেই আলাপ শুরু। কী লাগবে শুনে সোজা বলে দেব কত খরচ আর কত দিন লাগবে।