গোপনীয়তার নীতি
সর্বশেষ হালনাগাদ, সেপ্টেম্বর ২০২৬।
কী তথ্য নেওয়া হয়
আপনি যখন ফর্ম পূরণ করেন, তখন যা লেখেন সেটুকুই, অর্থাৎ নাম, হোয়াটসঅ্যাপ নম্বর, কোন সার্ভিসে আগ্রহ আর আপনার বার্তা।
সাইট ব্যবহারের সময় স্বয়ংক্রিয়ভাবে কিছু তথ্য জমা হয়, যেমন কোন পাতা দেখেছেন, কোথা থেকে এসেছেন আর কোন ধরনের ডিভাইস ব্যবহার করছেন।
কেন নেওয়া হয়
আপনার প্রশ্নের উত্তর দিতে, আর বিজ্ঞাপন কাজ করছে কিনা বুঝতে। এর বাইরে কোনো কারণে নয়।
কে দেখতে পায়
বার্তা সরাসরি প্রতিষ্ঠানের কাছে যায়, টেলিগ্রাম আর ইমেইলে। আপনার তথ্য কারও কাছে বিক্রি করা হয় না।
পরিমাপের কাজে Meta আর Google এর টুল ব্যবহার করা হয়। তাদের নিজস্ব নীতি অনুযায়ী তারাও কিছু তথ্য পায়।
কুকি
সাইটে কুকি ব্যবহার হয়, মূলত বিজ্ঞাপনের হিসাব মেলাতে। ব্রাউজারের সেটিংস থেকে আপনি কুকি বন্ধ বা মুছে দিতে পারেন, তাতে সাইট ব্যবহারে অসুবিধা হবে না।
কতদিন রাখা হয়
যোগাযোগের তথ্য যতদিন আলাপ চলে ততদিন, আর কাজ শুরু হলে হিসাবের প্রয়োজনে তার পরেও।
আপনার অধিকার
আপনার তথ্য মুছে দিতে বললে মুছে দেওয়া হবে। ইমেইল করুন masum@billah.dev ঠিকানায়।
যোগাযোগ
কোনো প্রশ্ন থাকলে masum@billah.dev ঠিকানায় লিখুন।