অ্যাড ম্যানেজমেন্ট সার্ভিস
পণ্য আপনার, বেচে দেবো আমরা!
ডেটা দেখে মেটা, গুগল আর টিকটকে বিজ্ঞাপন চালাই। কোন বিজ্ঞাপনে টাকা কাজে লাগছে আর কোনটায় নষ্ট হচ্ছে, ধরে ধরে ঠিক করি।
৳১০,০০০/মাসথেকে শুরু
বিজ্ঞাপনের বাজেট আলাদা
মাসিক ফি প্রতি মাসের শুরুতে, পুরোটা আগাম। বিশেষ ক্ষেত্রে আলোচনা করে দুই ধাপে দেওয়া যায়। বিজ্ঞাপনের বাজেট আপনার কার্ড থেকে সরাসরি মেটা, গুগল বা টিকটকে যায়।
পেমেন্ট নিয়ে কথা বলি৬০০+ ক্লায়েন্ট · ৯+ বছর · কোনো লুকানো খরচ নেই
-
যে বিজ্ঞাপন অর্ডার আনছে না, সেটা দ্রুত থামিয়ে টাকা সরাই যেটা কাজ করছে সেখানে।
আমার অ্যাকাউন্ট দেখাতে চাই -
ছবি, লেখা আর অফার এমনভাবে সাজাই যাতে স্ক্রল করতে করতে মানুষ থামে, আর মেসেজ দিতে ইচ্ছা করে।
আমার অ্যাকাউন্ট দেখাতে চাই -
কত খরচ হলো, কয়টা মেসেজ বা অর্ডার এলো, নিয়মিত হোয়াটসঅ্যাপে জানাই। বিজ্ঞাপন চলে আপনার নিজের অ্যাকাউন্টে, চাইলে নিজেও দেখতে পারেন।
আমার অ্যাকাউন্ট দেখাতে চাই -
একই বিজ্ঞাপনের কয়েকটা সংস্করণ অল্প বাজেটে চালিয়ে দেখি কোনটা বেশি অর্ডার আনে, তারপর টাকা ঢালি সেখানেই।
আমার অ্যাকাউন্ট দেখাতে চাই
Meta · Google · TikTok
কী পাচ্ছেন
আপনার বিজ্ঞাপন চালানোর পুরো দায়িত্ব, শুরু থেকে হিসাব মেলানো পর্যন্ত।
- মেটা, গুগল আর টিকটক, যেখানে দরকার সেখানে ক্যাম্পেইন তৈরি ও চালানো
- কাকে দেখাব, কোন বার্তা দিয়ে, সেটা ডেটা দেখে ঠিক করা
- ক্রিয়েটিভের পরামর্শ, কোনটা কাজ করছে আর কোনটা নয়
- প্রতি সপ্তাহে ছাঁটাই, যা খরচ টেনে নিচ্ছে অথচ অর্ডার দিচ্ছে না তা বন্ধ
- ট্র্যাকিং ঠিক আছে কিনা নজরে রাখা, নইলে বিজ্ঞাপনের শেখাই ভুল হয়
- নিয়মিত হোয়াটসঅ্যাপে সংখ্যার আপডেট, আর মাসে একটা পুরো রিপোর্ট, সহজ বাংলায়: কত খরচে কয়টা অর্ডার
কীভাবে চলে
- আপনার ব্যবসা, পণ্য আর লাভের অঙ্ক বুঝে নেওয়া
- অ্যাকাউন্ট, পিক্সেল আর কনভার্শন ঠিকঠাক বসানো
- অল্প বাজেটে কয়েকটা পরীক্ষা, কোনটা চলে দেখা
- যেটা চলে সেটার পেছনে বাজেট বাড়ানো, বাকিটা বন্ধ
আপনার কাছ থেকে যা লাগবে
- আপনার ফেসবুক পেজে অ্যাক্সেস, বেশিরভাগ ক্ষেত্রে এটুকুই যথেষ্ট। কীভাবে দেবেন
- গুগলে চালাতে চাইলে Google Ads অ্যাকাউন্টে অ্যাক্সেস, না থাকলে খুলে দেব
- পণ্যের ছবি, ভিডিও বা যা আছে
- বিজ্ঞাপনের বাজেট, এটা আমাদের ফি এর বাইরে, সরাসরি মেটা, গুগল বা টিকটক নেয়
দামটা কীসের
৳১০,০০০ থেকে শুরু, প্রতি মাসে। একাধিক চ্যানেলে, যেমন মেটা আর গুগল একসাথে, চালালে ফি বাড়ে। কাজের পরিধি আর বাজেটের আকার অনুযায়ী ঠিক হয়।
বিজ্ঞাপনের খরচ এর মধ্যে নেই। ওটা আপনার কার্ড থেকে সরাসরি প্ল্যাটফর্মে যায়, মাঝখানে আমরা থাকি না, তাই প্রতিটা টাকার হিসাব আপনার নিজের চোখে।
সবাই যা জানতে চান
কত বাজেট লাগবে?
আপনার পণ্যের দাম আর লাভের উপর নির্ভর করে। কম বাজেটে শুরু করে ডেটা দেখে বাড়ানোই নিরাপদ।
কত দিনে ফল পাব?
মেটা আর গুগলের অ্যালগরিদম শিখতে কিছুদিন সময় নেয়। প্রথম কয়েক সপ্তাহ ডেটা জমে, তারপর ছাঁটাই শুরু।
অ্যাকাউন্ট কার নামে থাকবে?
আপনার নামে, আপনার Business Manager এ। আমরা শুধু অ্যাক্সেস নিই। কাজ বন্ধ করলে সবকিছু আপনার কাছেই থাকে।
পছন্দ না হলে?
যেকোনো মাসে বন্ধ করতে পারেন, চলতি মাস শেষ হলে আর ফি লাগবে না। কোনো লম্বা চুক্তি নেই। বিজ্ঞাপনে যে টাকা খরচ হয়ে গেছে সেটা মেটা, গুগল বা টিকটকের কাছে, ওটা আর ফেরত আনা যায় না।
শুরু করবেন?
এক মেসেজেই আলাপ শুরু। কী লাগবে শুনে সোজা বলে দেব কত খরচ আর কত দিন লাগবে।