digitalizen.

কাস্টম ডিজিটাল সলিউশন

জটিল সমস্যার সহজ সমাধান

ওয়েব ডেভেলপমেন্ট, CRM, AI অটোমেশন ও Web3 প্রযুক্তিতে এন্ড-টু-এন্ড কাস্টম সিস্টেম বিল্ড করি যেকোনো জটিল চ্যালেঞ্জের জন্য।

CRM · AI Automation · Web3 · Custom

  • ওয়েব ডেভেলপমেন্ট
  • AI অটোমেশন
  • Web3 ইন্টিগ্রেশন

কাস্টম প্রাইসিং

আপনার প্রয়োজন অনুযায়ী আলোচনা সাপেক্ষে

কী পাচ্ছেন

আপনার সমস্যাটা যদি বাঁধা ছকে না পড়ে, তাহলে ছক ছাড়াই বানিয়ে দেওয়া হয়।

  • ওয়েব অ্যাপ, ভেতরের কাজের জন্য হোক বা কাস্টমারের জন্য
  • CRM, লিড আর কাস্টমারের হিসাব এক জায়গায়
  • এআই অটোমেশন, যে কাজটা প্রতিদিন হাতে করতে হয় সেটা মেশিনে
  • বিভিন্ন সিস্টেমের মধ্যে সংযোগ, যাতে একই তথ্য দুবার লিখতে না হয়
  • Web3 ইন্টিগ্রেশন, দরকার হলে
  • সার্ভার থেকে ইন্টারফেস, পুরোটা এক হাতে

কীভাবে চলে

  1. সমস্যাটা আসলে কী, সেটা খুঁটিয়ে বোঝা। অনেক সময় দেখা যায় সফটওয়্যার লাগে না
  2. ছোট একটা পরিকল্পনা, কী বানানো হবে আর কী হবে না
  3. আগে সবচেয়ে জরুরি অংশটা, চালু করে দেখা
  4. তারপর ধাপে ধাপে বাকিটা

আপনার কাছ থেকে যা লাগবে

  • এখন কাজটা কীভাবে হয়, সেটা দেখানো
  • কে কে ব্যবহার করবে
  • সিদ্ধান্ত নেওয়ার জন্য একজন মানুষ

দামটা কীসের

কাস্টম প্রাইসিং। কাজ দেখে ঠিক হয়। বড় কাজ হলে ধাপে ভাগ করে দেওয়া হয়, যাতে প্রতিটা ধাপের দাম আর ফল আগেই জানা থাকে।

কিছু প্রশ্ন যা সবাই করে

আমার ধারণাটা সম্ভব কিনা বুঝতে পারছি না।

বলুন। সম্ভব না হলে বা দরকার না হলে সেটাই বলব, বানানোর জন্য বানাব না।

কোড কার থাকবে?

আপনার। হস্তান্তরের সময় সবকিছু আপনার অ্যাকাউন্টে।

কত দিন লাগে?

আপনার কাজের পরিধির উপর নির্ভর করে, আলোচনা সাপেক্ষে।

পছন্দ না হলে?

শতভাগ সন্তুষ্টির নিশ্চয়তা। তারপরও পছন্দ না হলে সার্ভিস চার্জ ফেরত দেব।

পরের ধাপ

শুরু করবেন?

এক মেসেজেই আলাপ শুরু। কী লাগবে শুনে সোজা বলে দেব কত খরচ আর কত দিন লাগবে।

কথা বলি দাম জানতে চাই