ক্লাউড সার্ভার / VPS
আপনার নিজের সার্ভার, ঝামেলা আমাদের
সার্ভার বসানো থেকে আপডেট, পাহারা আর বিপদে সাপোর্ট, সব আমরা সামলাই। আপনাকে টেকনিক্যাল কিছু জানতে হবে না।
৳৫,০০০থেকে শুরু
এককালীন সেটআপ · রক্ষণাবেক্ষণ ৳২,০০০/মাস থেকে, সার্ভার ভাড়া আলাদা
সেটআপের টাকা সাধারণত ৫০% আগে, বাকিটা সার্ভার বুঝিয়ে দেওয়ার সময়। রক্ষণাবেক্ষণের চার্জ প্রতি মাসের শুরুতে, আগাম। সার্ভারের ভাড়া আপনি ক্লাউড কোম্পানিকে সরাসরি দেন।
পেমেন্ট নিয়ে কথা বলি৬০০+ ক্লায়েন্ট · ৯+ বছর · কোনো লুকানো খরচ নেই
-
শেয়ার্ড হোস্টিংয়ে অন্যের সাইটের ভিড়ে আপনার সাইটও ধীর হয়ে যায়। নিজের সার্ভারে সেই ঝামেলা নেই।
সার্ভার নিয়ে কথা বলি -
কাস্টমারের তথ্য, অর্ডার, চ্যাট, সব থাকে আপনার নিজের সার্ভারে। অন্য কোম্পানির প্ল্যাটফর্মে আটকে থাকে না।
সার্ভার নিয়ে কথা বলি -
আপডেট, সিকিউরিটি প্যাচ আর নজরদারি আমরা করি। কিছু গোলমাল হলে একটা মেসেজই যথেষ্ট।
সার্ভার নিয়ে কথা বলি -
প্রতিদিন নিজে থেকে ব্যাকআপ হয়, আলাদা জায়গায়। মাঝে মাঝে ফিরিয়ে এনে পরীক্ষাও করি, যাতে দরকারের দিন কাজে লাগে।
সার্ভার নিয়ে কথা বলি
VPS · Firewall · Daily Backup · Monitoring
কী পাচ্ছেন
আপনার নিজের সার্ভার, যেখানে ডেটা আপনার হাতে থাকে, ভাড়া করা সফটওয়্যারের হাতে নয়।
- সার্ভার বাছাই ও সেটআপ, আপনার কাজের চাপ অনুযায়ী
- নিরাপত্তা: ফায়ারওয়াল, আর পাসওয়ার্ডের বদলে চাবি দিয়ে লগইন
- ডোমেইন আর SSL জোড়া লাগানো
- যা চালাতে চান তা বসানো, ওয়েবসাইট, ডেটাবেস, অটোমেশন টুল
- প্রতিদিন নিজে থেকে ব্যাকআপ, আর ফিরিয়ে আনার পরীক্ষাও করা
- কিছু বন্ধ হয়ে গেলে খবর পাওয়ার ব্যবস্থা
কীভাবে চলে
- কী চালাবেন আর কত লোক ব্যবহার করবে, সেটা বোঝা
- সার্ভারের মাপ ঠিক করা, বেশি নিলে টাকা নষ্ট, কম নিলে ভোগান্তি
- সেটআপ, নিরাপত্তা, ব্যাকআপ, নজরদারি
- আপনার হাতে বুঝিয়ে দেওয়া, কোথায় কী আছে সব লেখা সহ
আপনার কাছ থেকে যা লাগবে
- কী চালাতে চান তার একটা তালিকা
- ডোমেইন, থাকলে
- ক্লাউড অ্যাকাউন্ট, না থাকলে খুলে দেব, বিল আপনার নামেই থাকবে
দামটা কীসের
৳৫,০০০ থেকে শুরু, এককালীন সেটআপ।
৳২,০০০ থেকে শুরু, প্রতি মাসে, রক্ষণাবেক্ষণ। প্যাচিং, নজরদারি, ব্যাকআপ পরীক্ষা, আর সমস্যা হলে সাড়া।
সার্ভার যত বড় আর যত কিছু চলে, দুটো খরচই তত বাড়ে।
সার্ভারের ভাড়া ক্লাউড কোম্পানি সরাসরি নেয়, আমাদের হাত দিয়ে যায় না।
সবাই যা জানতে চান
শেয়ার্ড হোস্টিং এর চেয়ে ভালো কীসে?
গতি আর নিয়ন্ত্রণ। পাশের সাইটের চাপে আপনার সাইট ধীর হবে না, আর যা খুশি বসাতে পারবেন।
আমি তো সার্ভার চালাতে জানি না।
জানতে হবে না। মাসিক রক্ষণাবেক্ষণ নিলে দেখভাল আমরাই করি, আপনাকে শুধু দেখিয়ে দিই কী চলছে।
ডেটা হারিয়ে গেলে?
প্রতিদিনের ব্যাকআপ আলাদা জায়গায় জমা থাকে, আর মাঝে মাঝে ফিরিয়ে এনে পরীক্ষাও করি। ব্যাকআপ আছে বলা সহজ, ফেরত আসে কিনা সেটাই আসল পরীক্ষা।
পছন্দ না হলে?
সেটআপে খুশি না হওয়া পর্যন্ত ঠিক করে দেব। তারপরও পছন্দ না হলে সার্ভার বুঝে নেওয়ার ৭ দিনের মধ্যে জানালে সেটআপের চার্জ ফেরত। রক্ষণাবেক্ষণ যেকোনো মাসে বন্ধ করা যায়, চলতি মাস শেষ হলে আর বিল আসবে না। ক্লাউড কোম্পানির বিল তাদের কাছে, ওটা আলাদা।
শুরু করবেন?
এক মেসেজেই আলাপ শুরু। কী লাগবে শুনে সোজা বলে দেব কত খরচ আর কত দিন লাগবে।