digitalizen.

ডেটা ট্র্যাকিং সার্ভিস

প্রতিটি টাকার শতভাগ হিসাব

নিখুঁত ট্র্যাকিং সিস্টেমে কোনো সেলস বা কাস্টমার ডেটা হারায় না, প্রতিটি ক্যাম্পেইন থেকে সর্বোচ্চ প্রফিট নিশ্চিত হয়।

Pixel · CAPI · GA4 · Tag Manager

  • জিরো ডেটা লস
  • রিয়েল-টাইম
  • সোর্স-অফ-ট্রুথ

৳১৫,০০০থেকে শুরু

এককালীন সেটআপ · কোনো লুকানো ফি নেই

কী পাচ্ছেন

কোন বিজ্ঞাপন থেকে কোন অর্ডারটা এলো, সেই হিসাব যাতে কখনো হারিয়ে না যায়।

  • Meta Pixel আর Conversions API, দুটো একসাথে, তাই ব্রাউজার আটকালেও ডেটা যায়
  • একই ইভেন্ট দুবার গোনা বন্ধ, ব্রাউজার আর সার্ভারের হিসাব মিলিয়ে দেওয়া
  • GA4 আর Google Tag Manager বসানো ও পরিষ্কার রাখা
  • Google Ads এর কনভার্শন জোড়া লাগানো
  • যে লোক কোথা থেকে এসেছিল সেটা ৩০ দিন মনে রাখা, তাই দেরিতে কিনলেও কৃতিত্ব ঠিক জায়গায় যায়
  • বসানোর পর প্রমাণ, Events Manager এ ব্রাউজার আর সার্ভার দুই সারিই দেখিয়ে দেওয়া

কীভাবে চলে

  1. এখন কী বসানো আছে আর কী ভুল আছে, সেটার একটা তালিকা
  2. কোন কাজটা কোন ইভেন্ট, সেটা আগে কাগজে ঠিক করা
  3. ব্রাউজারে আর সার্ভারে বসানো, একই আইডি দিয়ে
  4. পরীক্ষা, তারপর হাতে হাতে দেখিয়ে দেওয়া কোথায় কী দেখতে পাবেন

আপনার কাছ থেকে যা লাগবে

  • ওয়েবসাইটের কোডে বা GTM এ অ্যাক্সেস
  • Business Manager আর Google Ads অ্যাকাউন্টে অ্যাক্সেস
  • কোনটাকে আপনি সফলতা ধরবেন, অর্ডার নাকি ফোন নাকি মেসেজ

দামটা কীসের

৳১৫,০০০ থেকে শুরু, এককালীন। সাইটের জটিলতা আর কয়টা ইভেন্ট লাগবে তার উপর নির্ভর করে।

সার্ভার সাইড অংশটা চালু রাখতে সামান্য মাসিক খরচ হতে পারে, কোন পথে বসছে তার উপর নির্ভর করে। সেটা আগে বলে নেব।

কিছু প্রশ্ন যা সবাই করে

আমার তো Pixel বসানোই আছে।

বেশিরভাগ সাইটেই আছে। প্রশ্নটা হলো সেটা ঠিক সংখ্যা দেখাচ্ছে কিনা। এক পাতায় নয়বার ইভেন্ট গেলে বিজ্ঞাপন ভুল শিখে।

iOS এর আপডেটের পর কি এসব কাজ করে?

সেজন্যই সার্ভার সাইড। ব্রাউজার আটকে দিলেও সার্ভার থেকে পাঠানো ডেটা যায়।

Shopify বা WooCommerce এ হবে?

হবে। কাস্টম সাইট, WordPress, Shopify, সবগুলোতেই।

পছন্দ না হলে?

শতভাগ সন্তুষ্টির নিশ্চয়তা। তারপরও পছন্দ না হলে সার্ভিস চার্জ ফেরত দেব।

পরের ধাপ

শুরু করবেন?

এক মেসেজেই আলাপ শুরু। কী লাগবে শুনে সোজা বলে দেব কত খরচ আর কত দিন লাগবে।

কথা বলি দাম জানতে চাই