এআই সেলস মেশিন
যে কখনো ঘুমায় না
২৪/৭ কাস্টমারের রিপ্লাই দেয়, লিড নার্চার করে এবং অবিরাম সেলস জেনারেট করে আপনার বিনা বেতনের এআই সহকারী।
WhatsApp · Messenger · Telegram · AI
- ২৪/৭ রিপ্লাই
- লিড নার্চারিং
- অটো সেলস
৳১০,০০০সেটআপ খরচ
+ ৳২,৯৯৯/মাস, সার্ভার ও API খরচ
বিশ্বাস না হলে কিনবেন না, আগে কথা বলুন
ডিজিটালাইজেনের এআই অ্যাসিস্ট্যান্ট Digi এখন জেগে আছে। ২৪/৭ উত্তর দেয়, কাস্টমারের মেজাজ বুঝে কথা বলে, ভয়েস মেসেজ শোনে, ছবি বা স্ক্রিনশট দেখে বুঝে নেয়।
Digi-র সাথে কথা বলুনকী পাচ্ছেন
আপনার নিজের WhatsApp নম্বরে একটা সহকারী বসবে, যে আপনার ব্যবসার কথা জানে আর বাংলায় কথা বলে।
- রাত তিনটার মেসেজেরও উত্তর যায়, সেকেন্ডে
- দাম, ডেলিভারি, পেমেন্ট, স্টক, যা আপনি শিখিয়ে দেবেন সব বলতে পারে
- প্রতিটা কথোপকথন ডেটাবেসে জমা থাকে, কে কী জিজ্ঞেস করল সব আপনার কাছে
- আগ্রহী কাস্টমার আলাদা করে লিড হিসেবে জমা হয়
- যেখানে মানুষ ছাড়া চলবে না, সেখানে আপনার টিমকে টেলিগ্রামে খবর দেয়, আর কাস্টমারকে চুপ করিয়ে রাখে না
- আপনার টিমের জন্য একটা ইনবক্স, যেখান থেকে যে কেউ ঢুকে নিজে রিপ্লাই দিতে পারে
কীভাবে চলে
- কাস্টমার আপনার WhatsApp নম্বরে মেসেজ দেয়
- বট আপনার শেখানো তথ্য থেকে উত্তর দেয়, বানিয়ে কিছু বলে না
- কেউ সত্যিই আগ্রহী হলে বা এমন কিছু জিজ্ঞেস করলে যা বটের জানা নেই, আপনার টিম টেলিগ্রামে নোটিফিকেশন পায়
- আপনার লোক ইনবক্সে ঢুকে রিপ্লাই দিলে বট চুপ করে যায়, আলাপ শেষ হলে আবার নিজে থেকে ধরে নেয়
বট নিজে থেকে কখনো বন্ধ হয় না। থামানোর সিদ্ধান্ত শুধু মানুষের।
আপনার কাছ থেকে যা লাগবে
- Facebook Business Manager-এ অ্যাক্সেস, ধাপে ধাপে নির্দেশনা আমরা দেব
- একটা ফোন নম্বর, যেটা WhatsApp-এ চালু করা হবে
- প্রোডাক্ট, দাম, ডেলিভারি আর পেমেন্টের নিয়ম, যতটা গুছিয়ে দিতে পারবেন তত ভালো উত্তর পাবেন
শুধু WhatsApp-ই নয়
আপনার চাহিদা অনুযায়ী Messenger সেলস মেশিন, বা অন্য যেকোনো এআই অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেওয়া যাবে। কী দরকার বলুন, সেই অনুযায়ী বানিয়ে দেব।
দামটা কীসের
৳১০,০০০ এককালীন। সেটআপ, আপনার ব্যবসার তথ্য দিয়ে বটকে তৈরি করা, WhatsApp API সংযোগ, টিমের ইনবক্স আর টেলিগ্রাম অ্যালার্ট বসানো।
৳২,৯৯৯ প্রতি মাসে। সার্ভার, এআইয়ের খরচ, আপডেট আর সমস্যা হলে ঠিক করে দেওয়া।
WhatsApp-এর নিজস্ব মেসেজিং চার্জ Meta সরাসরি নেয়, সেটা এর বাইরে।
কিছু প্রশ্ন যা সবাই করে
বট ভুল কিছু বলে ফেললে?
যা শেখানো হয়নি তা বানিয়ে বলার বদলে আপনার টিমকে ডাকে। আর যেকোনো সময় আপনার লোক ঢুকে আলাপের নিয়ন্ত্রণ নিতে পারে।
আমার পুরোনো নম্বরটাই ব্যবহার করা যাবে?
বেশিরভাগ ক্ষেত্রে যায়। তবে ওই নম্বর তখন সাধারণ WhatsApp অ্যাপে আর চলবে না, কারণ এটা API-এর নম্বর হয়ে যায়।
কত দিন লাগে?
আপনার কাজের পরিধির উপর নির্ভর করে, আলোচনা সাপেক্ষে।
পছন্দ না হলে?
শতভাগ সন্তুষ্টির নিশ্চয়তা। তারপরও পছন্দ না হলে সার্ভিস চার্জ ফেরত দেব।
এটা নয়, অন্য কিছু খুঁজছেন?
শুরু করবেন?
এক মেসেজেই আলাপ শুরু। কী লাগবে শুনে সোজা বলে দেব কত খরচ আর কত দিন লাগবে।