digitalizen

বিজনেস সিস্টেম ও সেলস অটোমেশন

সেলস চান? সিস্টেম বানান!

আমরা আপনার বিজ্ঞাপন, ফাস্ট ওয়েবসাইট, সার্ভার-সাইড ট্র্যাকিং থেকে শুরু করে কাস্টম AI অ্যাসিস্ট্যান্টসহ সেলস ফানেলের প্রতিটি টেকনিক্যাল লেয়ার হ্যান্ডেল করি।

প্রথম আলাপ সাধারণত একটা কলে, আপনার সুবিধামতো সময়ে।

  • ৯ বছরের বেশি সময় ধরে দেশ-বিদেশের ক্লায়েন্টের সাথে কাজ করছি। এত বছরে প্রায় সব রকম সমস্যাই দেখা হয়ে গেছে, আপনারটাও হয়তো আমাদের চেনা।

    আমার সমস্যাটা বলি
  • এর মধ্যে ২৮৪ জন ক্লায়েন্টের কাজ ফাউন্ডার নিজের হাতে করেছেন। কয়েকটা নাম: Orree, Travel Guru আর Billion।

    কাজের নমুনা দেখতে চাই
  • ৩ বছর ধরে নিজেদের সার্ভার নিজেরাই চালাই। আমাদের এআই অ্যাসিস্ট্যান্ট Digi আর সব অটোমেশন এখন ওখানেই চলে, তাই সার্ভারের কাজটা হাতেকলমে জানি।

    সার্ভার নিয়ে জানতে চাই
সার্ভিস ও দাম

যেটা দরকার সেটাই নিন

সব দাম খোলাখুলি লেখা আছে।

আমাদের কাজ

দাবি নয়, দেখে যাচাই করুন

পাঁচ রকম কাজ। যেটায় আগ্রহ, সেটায় চাপ দিন। ভেতরে আসল স্ক্রিনশট, চালু লিংক, আর ক্লায়েন্টের নাম।

০১ সাইট ও ল্যান্ডিং পেজ

ডিজাইন থেকে কোড, হোস্টিং থেকে স্পিড। মোবাইলে আগে বানানো হয়, তারপর ডেস্কটপ। নিচের যেকোনো ছবিতে চাপ দিলে সাইটটা নতুন ট্যাবে খুলবে, এই পাতা যেখানে আছে সেখানেই থাকবে।

কোন সাইটে ঠিক কী কী করেছি, জানতে চাইলে বলুন, ধরে ধরে বলে দেব।

০২ ডেটা ট্র্যাকিং

Pixel, CAPI, GA4 আর Tag Manager এক সুতোয়। ব্রাউজার আটকে দিলেও সার্ভার থেকে ডেটা যায়, আর দুই পাশ এক ইভেন্ট হিসেবেই গোনা হয়। নিচের দ্বিতীয় ছবিটা এই সাইটেরই, ব্রাউজার আর সার্ভার পাশাপাশি দাঁড়িয়ে আছে আর মেটা একটাকে Deduplicated বলছে।

  • Meta Events Manager এ ইভেন্টের তালিকা
    Events Manager, Browser আর Server দুই পথেই
  • একই event id তে ব্রাউজার Processed আর সার্ভার Deduplicated
    dedup কাজ করছে, একই ইভেন্ট দুবার গোনা হচ্ছে না
  • GA4 এর রিয়েল টাইম রিপোর্ট
    GA4 রিয়েল টাইম
০৩ অ্যাড সাকসেস

খরচ কত, অর্ডার কয়টা, প্রতি অর্ডারে কত। স্ক্রিনশট অ্যাকাউন্ট থেকে সরাসরি নেওয়া, তারিখ আর কলাম কাটা হয়নি। যে মাসে ফল খারাপ ছিল সেটাও লুকানো হয় না, কারণ সব মাস এক যায় না।

  • Meta Ads Manager এ ক্যাম্পেইনের ফলাফল
    Meta Ads Manager, ক্যাম্পেইনের ফল
  • বিজ্ঞাপন থেকে আয় আর খরচের অনুপাত
    খরচের বিপরীতে আয়
  • Google Ads এ কনভার্শনের হিসাব
    Google Ads, কনভার্শন
  • প্রতি অর্ডারে খরচ কত পড়ছে
    প্রতি অর্ডারে খরচ
  • Orreeমেটা, ক্যাশ অন ডেলিভারি
  • Travel Guruমেটা ও গুগল, লিড

কোনো ক্লায়েন্টের সাথে সরাসরি কথা বলে যাচাই করতে চাইলে বলুন, অনুমতি নিয়ে যোগাযোগ করিয়ে দেব।

০৪ এআই অ্যাসিস্ট্যান্ট

আমাদের নিজের অ্যাসিস্ট্যান্ট Digi সারাক্ষণ চালু থাকে। ২৪/৭ উত্তর দেয়, ভয়েস মেসেজ শোনে, ছবি বা স্ক্রিনশট দেখে বুঝে নেয়, আর যা জানে না তা বানিয়ে বলে না। আগ্রহী কাউকে পেলে টিমকে টেলিগ্রামে খবর দেয়, আর মানুষ ইনবক্সে ঢুকলে নিজে চুপ করে যায়। স্ক্রিনশট দেখে বিশ্বাস করার দরকার নেই, নিজে কথা বলে দেখুন।

  • হোয়াটসঅ্যাপে Digi র সাথে একটা কথোপকথন
    কাস্টমারের সাথে আসল কথোপকথন
  • টিমের ইনবক্স, যেখান থেকে মানুষ নিজে রিপ্লাই দেয়
    মানুষ ঢুকলে বট চুপ, আলাপ শেষ হলে আবার নিজে ধরে

Digi এর সাথে চ্যাট করে দেখুন

০৫ সার্ভার ও ভিপিএস

Oracle Cloud এ ৪ OCPU আর ২৪ GB মেমোরি, সিঙ্গাপুরে। উপরে Coolify দিয়ে চলছে n8n, Dify, Chatwoot, Postgres আর Redis। এই সাইটের বট ওখানেই বসে। তিন বছর ধরে নিজের সার্ভার নিজে চালাই, তাই আপনাকে দেওয়ার আগে জিনিসটা নিজের উপর চালিয়ে দেখা হয়ে গেছে।

  • Coolify র ড্যাশবোর্ড, চালু সার্ভিসগুলো
    Coolify ড্যাশবোর্ড
  • সার্ভারের সিপিইউ আর মেমোরির ব্যবহার
    ৪ OCPU, ২৪ GB, সিঙ্গাপুর
  • সার্ভারে চালু থাকা সার্ভিসের তালিকা
    n8n, Dify, Chatwoot, Postgres, Redis

আপনার নিজের সার্ভার লাগবে কিনা, নাকি শেয়ার্ড হোস্টিংই যথেষ্ট, সেটা আগে বলে নেব। না লাগলে বেচব না।

ক্লায়েন্টের কথা

যাদের সাথে কাজ করছি, তারা যা বলেন

  • ব্র্যান্ডের নাম নির্ধারণ থেকে শুরু করে লোগো ডিজাইন, কালার প্যালেট, ব্র্যান্ড ভয়েস, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডেটা ট্র্যাকিং এবং এআই অ্যাসিস্ট্যান্ট ইন্টিগ্রেশন, পুরো ইকোসিস্টেম ডেভেলপমেন্টের জন্য আমরা মাসুম ভাইয়ের প্রতিষ্ঠান 'Digitalizen'-এর ওপর আস্থা রেখেছি।

    Digitalizen-এর সবচেয়ে বড় সুবিধা হলো তাদের 'ওয়ান-স্টপ সার্ভিস'। অন্যথায় এই কাজগুলোর জন্য আমাকে বিভিন্ন এজেন্সির কাছে ঘুরতে হতো। তাদের কাজের আরেকটি শক্তিশালী দিক হলো ১০০% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি: কাজে পুরোপুরি সন্তুষ্ট না হলে সার্ভিস চার্জ ফেরতের নিশ্চয়তা। আমি তাদের সাথে কাজ করে অত্যন্ত সন্তুষ্ট। তারা চাইলে আমার ওয়েবসাইটের ফুটারে 'Digitalizen' ক্রেডিট যুক্ত করতে পারে, এমনকি কোনো নতুন ক্লায়েন্ট তাদের কাজের মান যাচাই করতে চাইলে নির্দ্বিধায় রেফারেন্স হিসেবে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন।

    মোজাম্মেল হক, ফাউন্ডার, Orree
  • আমাদের ওয়েবসাইট, ট্র্যাকিং, হোয়াটসঅ্যাপ বট আর বিজ্ঞাপন, সব Digitalizen এর হাতে। আগে বিজ্ঞাপনে টাকা যেত, কিন্তু কোন ইনকোয়ারি কোথা থেকে আসছে বুঝতাম না। এখন প্রতিটার উৎস দেখতে পাই, আর রাতে আসা মেসেজের উত্তরও বট দিয়ে দেয়। তাদের সাথে বিজ্ঞাপন চালিয়ে ৩ মাসে আমাদের ROAS ১.৫ থেকে ৩.৫ হয়েছে।

    সোহাগ, CEO, Travel Guru
কেন আমরা

অন্যান্য এজেন্সির চেয়ে আলাদা?

  • পুরো কাজ এক ছাদের নিচে

    সার্ভার থেকে বিজ্ঞাপন, কোড থেকে কপি, সবটা আমাদের নিজেদের হাতে। তিন জায়গায় দৌড়ে দোষ খুঁজতে হয় না।

    সাইট, ট্র্যাকিং, বিজ্ঞাপন, বট আর সার্ভার, পাঁচটাই একই টিমের কাজ। কোথাও সমস্যা হলে একটাই নম্বরে মেসেজ দিলেই চলে, কাকে ধরবেন ভাবতে হয় না।

    সার্ভিসগুলো দেখুন
  • সংখ্যা দিয়ে কথা

    কোন বিজ্ঞাপন থেকে কয়টা অর্ডার এলো, কত খরচে। আন্দাজে নয়, হিসাব করে।

    কাজ চলার সময় প্রতিদিন হোয়াটসঅ্যাপে আপডেট পাঠাই। বিজ্ঞাপন চলে আপনার নিজের অ্যাকাউন্টে, তাই খরচ আর ফলাফল সবসময় আপনার চোখের সামনে।

    ডেটা ট্র্যাকিং দেখুন
  • যা বেচি, তা নিজেরাও চালাই

    নিজেদের বট, নিজেদের সার্ভার, নিজেদের ট্র্যাকিং। আপনাকে দেওয়ার আগে নিজেদের কাজে চালিয়ে পরীক্ষা করে নিই।

    আমাদের নিজের এআই অ্যাসিস্ট্যান্ট Digi এখনই চালু আছে। একটা মেসেজ দিয়ে নিজেই যাচাই করে নিন।

    Digi-র সাথে কথা বলুন
  • কথা পরিষ্কার

    দাম আগেই বলে দিই। কোনো লুকানো খরচ নেই, ফেক আর্জেন্সি বা কৃত্রিম চাপ নেই।

    এককালীন কাজে সাধারণত ৫০% আগে, বাকিটা ডেলিভারির সময়, আর ডেলিভারির পর এক মাস সাপোর্ট ফ্রি। মাসিক সার্ভিসের টাকা প্রতি মাসের শুরুতে। প্রতিটা সার্ভিসের পাতায় নিজের নিয়ম লেখা আছে।

    সব দাম দেখুন
দায়িত্বে কে আছেন?

টিম আছে, রেসপন্সিবিলিটি এক জনের

কোনো কিছু ঠিকমতো কাজ না করলে ডেভেলপার দোষ দেয় মার্কেটিংয়ের ওপর, আর মার্কেটিং দোষ দেয় ডেভেলপারের; কিংবা সবাই মিলে দোষ চাপায় সার্ভারের ওপর! কিন্তু সাইট ডেভেলপমেন্ট থেকে শুরু করে ডেটা ট্র্যাকিং, অ্যাড ম্যানেজমেন্ট এবং সার্ভার সবকিছুই যখন আমি ও আমার এজেন্সি এককভাবে সামলাই, তখন অন্যের ঘাড়ে দোষ চাপানোর সুযোগ থাকে না।

মাসুম বিল্লাহ, ডেভ কমিউনিটিতে billahdotdev নামে পরিচিত।
অভিজ্ঞতা ও সার্টিফিকেশন৪টা

৯ বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক মার্কেটে কাজ করছি। নিজেকে একজন (Self-taught) 'সেলফ-থট' বলতেই স্বাচ্ছন্দ্যবোধ করি; নামকরা সব প্রতিষ্ঠানের এই সার্টিফিকেশনগুলো মূলত নিজের জানাশোনা ও দক্ষতাকে ঝালাই করতে গিয়েই পেয়েছি।

  • AI & Machine LearningNational Information Society Agency (NIA), South Korea
  • Full Stack Web DevelopmentIAC-BUET, Bangladesh
  • Performance Marketing & Brand StrategyAMA, Philippines
  • Full Stack OpenUniversity of Helsinki, Finland
যোগাযোগ

কোনটা দরকার বুঝতে পারছেন না?

সমস্যাটা বলুন। কোন সার্ভিসে সমাধান হবে, নাকি আদৌ দরকার নেই, সোজা বলে দেব।

কথা বলি দাম দেখুন