শর্তাবলি
সর্বশেষ হালনাগাদ, সেপ্টেম্বর ২০২৬।
কাজ শুরুর আগে
প্রতিটা কাজের আগে কী কী হবে আর কী হবে না, সেটা লিখিতভাবে ঠিক করা হয়। এই পাতায় লেখা নিয়ম আর ওই লেখার মধ্যে পার্থক্য থাকলে ওই লেখাটাই চলবে।
পেমেন্ট
এককালীন কাজের ক্ষেত্রে শুরুতে অগ্রিম, বাকিটা হস্তান্তরের সময়। মাসিক সার্ভিসের ক্ষেত্রে মাসের শুরুতে।
বিজ্ঞাপনের খরচ, সার্ভারের ভাড়া, ডোমেইনের দাম, এসব প্রকৃত খরচ আমাদের ফি এর বাইরে। যতটা সম্ভব সেগুলো আপনার নিজের অ্যাকাউন্ট থেকে যাবে।
সময়
সময়ের হিসাব দেওয়া হয় কাজের পরিধি দেখে। আপনার কাছ থেকে তথ্য, ছবি বা অনুমোদন পেতে দেরি হলে সময়ও সেই অনুপাতে পেছায়।
পরিবর্তন
কাজ চলাকালে ছোট পরিবর্তন স্বাভাবিক, সেটা ধরা থাকে। তবে আগে ঠিক করা পরিধির বাইরে নতুন কিছু যোগ হলে সময় আর দাম দুটোই নতুন করে ধরা হয়।
মালিকানা
পুরো পেমেন্ট হওয়ার পর কোড, ডিজাইন আর অ্যাকাউন্ট আপনার। আমরা অ্যাক্সেস নিই, মালিকানা নিই না।
কাজটা নিজের কাজের উদাহরণ হিসেবে দেখানোর অধিকার আমরা রাখি, তবে আপনি না চাইলে দেখাব না।
গোপনীয়তা
আপনার ব্যবসার তথ্য, সংখ্যা আর অ্যাকাউন্টের বিবরণ গোপন থাকে।
দায়
সাইট, বট বা সার্ভার যাতে ঠিকঠাক চলে সেজন্য যা করা দরকার তা করা হয়। তবে Meta, Google বা ক্লাউড কোম্পানির নিজস্ব নিয়ম বা বিভ্রাটের দায় আমাদের নয়। বিজ্ঞাপন থেকে নির্দিষ্ট পরিমাণ বিক্রির নিশ্চয়তা কেউ দিতে পারে না, আমরাও দিই না।
কাজ বন্ধ করা
যেকোনো পক্ষ এক মাসের নোটিশে মাসিক সার্ভিস বন্ধ করতে পারে। বন্ধ করলে যা যা আপনার, সব বুঝিয়ে দেওয়া হয়।