digitalizen.

ল্যান্ডিং পেজ সার্ভিস

আপনার ব্যবসা, ডিজিটাল দোকান

মার্কেটিং সাইকোলজি ও টেকনোলজির সমন্বয়ে হাই-কনভার্টিং সেলস পেজ, যা ভিজিটরকে সরাসরি কাস্টমারে পরিণত করে।

Vite · React · REST API · PostgreSQL

  • ফাস্ট লোডিং
  • শূন্য CLS
  • SEO রেডি

৳৫,০০০থেকে শুরু

এককালীন খরচ · কোনো লুকানো ফি নেই

কী পাচ্ছেন

একটা পাতা, যেটার একটাই কাজ, ভিজিটরকে কাস্টমারে বদলানো।

  • মোবাইলে আগে, কারণ আপনার দশজনের নয়জন ফোন থেকেই আসে
  • দ্রুত খোলে, তাই বিজ্ঞাপনের টাকা লোডিং এর পর্দায় নষ্ট হয় না
  • লেখা গুছিয়ে দেওয়া, কোন কথাটা আগে আর কোনটা পরে
  • অর্ডার বা মেসেজের বোতাম হাতের নাগালে, খুঁজতে হয় না
  • ট্র্যাকিং বসানো, তাই কোন বিজ্ঞাপন থেকে কে এলো বোঝা যায়
  • ডোমেইন আর হোস্টিং জোড়া লাগানো পর্যন্ত পুরো কাজ

কীভাবে চলে

  1. কাকে দেখাবেন আর তার আপত্তিগুলো কী, সেটা আগে বোঝা
  2. পাতার কাঠামো ঠিক করা, কোন সেকশনের পর কোনটা
  3. লেখা, তারপর ডিজাইন, তারপর কোড
  4. মোবাইলে পরীক্ষা, গতি মাপা, তারপর লাইভ

আপনার কাছ থেকে যা লাগবে

  • পণ্যের ছবি আর দাম
  • কী কী প্রশ্ন কাস্টমার সবচেয়ে বেশি করে
  • ডোমেইন, না থাকলে কিনে দিতে পারি

দামটা কীসের

৳৫,০০০ থেকে শুরু, এককালীন। কয়টা সেকশন, কতটা লেখা আর ফর্ম বা পেমেন্ট লাগবে কিনা, তার উপর নির্ভর করে।

হোস্টিং এর খরচ আলাদা, তবে বেশিরভাগ ছোট সাইট বিনামূল্যের স্তরেই চলে যায়। কোনটা লাগবে আগে বলে নেব।

কিছু প্রশ্ন যা সবাই করে

আমার তো ফেসবুক পেজ আছে, সাইট কেন লাগবে?

পেজ ভাড়া বাড়ি, সাইট নিজের। আর বিজ্ঞাপনের হিসাব মেলাতে হলে নিজের পাতাই লাগে।

পরে নিজে বদলাতে পারব?

ছোট বদল যেমন দাম বা ছবি, সেটা দেখিয়ে দেব। বড় বদল বললে করে দেব।

কত দিন লাগে?

আপনার কাজের পরিধির উপর নির্ভর করে, আলোচনা সাপেক্ষে।

পছন্দ না হলে?

শতভাগ সন্তুষ্টির নিশ্চয়তা। তারপরও পছন্দ না হলে সার্ভিস চার্জ ফেরত দেব।

পরের ধাপ

শুরু করবেন?

এক মেসেজেই আলাপ শুরু। কী লাগবে শুনে সোজা বলে দেব কত খরচ আর কত দিন লাগবে।

কথা বলি দাম জানতে চাই