digitalizen

রিফান্ড নীতি

পছন্দ না হলে সার্ভিস চার্জ ফেরত, আর কোন খরচটা ফেরত হয় না সেটাও পরিষ্কার।

সর্বশেষ হালনাগাদ, সেপ্টেম্বর ২০২৬।

মূল কথা

আপনি খুশি না হওয়া পর্যন্ত ঠিক করে দেব। তারপরও পছন্দ না হলে সার্ভিস চার্জ ফেরত।

এককালীন কাজ

কাজ বুঝে নেওয়ার পর ৭ দিনের মধ্যে জানান, কী পছন্দ হয়নি সেটা লিখে। আগে ঠিক করে দেওয়ার চেষ্টা করব। তাতেও না হলে সার্ভিস চার্জ ফেরত। এআই সেলস মেশিন আর ক্লাউড সার্ভারের সেটআপও এই নিয়মে চলে।

যা ফেরতযোগ্য নয়

যে টাকা আমাদের হাত দিয়ে যায়নি, সেটা আমরা ফেরত দিতে পারি না।

  • বিজ্ঞাপনে খরচ হয়ে যাওয়া টাকা, ওটা মেটা, গুগল বা টিকটকের কাছে
  • সার্ভার, ডোমেইন বা তৃতীয় পক্ষের সফটওয়্যারের বিল
  • মাসিক সার্ভিসের যে মাসটা শুরু হয়ে গেছে

মাসিক সার্ভিস

যেকোনো সময় বন্ধ করতে পারেন। চলতি মাস শেষ হলে আর বিল আসবে না।

যোগাযোগ

masum@billah.dev ঠিকানায় লিখুন, অথবা হোয়াটসঅ্যাপে বলুন।

যোগাযোগ

কোনো প্রশ্ন আছে?

হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করুন, সোজা উত্তর দেব। লিখে পাঠাতে চাইলে সেটাও পারেন।