digitalizen.
অ্যাক্সেস গাইড

ফেসবুক অ্যাক্সেস

ফেসবুকে এজেন্সিকে অ্যাক্সেস দেওয়ার সঠিক উপায় একটাই, পার্টনার হিসেবে যোগ করা। আপনার Business Portfolio থেকে আমাদের Business Portfolio কে নির্দিষ্ট সম্পদে নির্দিষ্ট অনুমতি দেওয়া হয়। পাসওয়ার্ড লাগে না, আর ফিরিয়ে নিতেও এক ক্লিক।

পুরো কাজটা পাঁচ থেকে দশ মিনিটের। কম্পিউটার থেকে করলে সহজ, ফোনে অপশনগুলো লুকানো থাকে।

ধাপ ১, Business Portfolio আছে কিনা দেখুন

খুলুন business.facebook.com. ভেতরে ঢুকতে পারলে আপনার একটা আছে, সোজা ধাপ ৩ এ যান।

না থাকলে ওই পাতাতেই তৈরি করার বোতাম পাবেন। নাম দিন ব্যবসার আসল নাম, আর ইমেইল দিন আপনার নিজের, যেটাতে আপনার নিয়মিত যাওয়া আসা আছে।

ধাপ ২, পেজ আর বিজ্ঞাপন অ্যাকাউন্ট ভেতরে আনুন

বাঁ পাশের মেনু থেকে Settings, তারপর Accounts. সেখানে Pages আর Ad accounts আলাদা আলাদা আছে।

পেজটা আগে থেকেই আপনার নামে থাকলে Add এ গিয়ে Add an existing Page বেছে নিন। বিজ্ঞাপন অ্যাকাউন্ট না থাকলে Ad accounts এ গিয়ে নতুন একটা খুলে নিন, সেখানে Time zone আর Currency দুটোই পরে আর বদলানো যায় না, তাই দেখে বসাবেন।

ধাপ ৩, পার্টনার যোগ করুন

Settings এর ভেতরে Partners এ যান, তারপর Add.

দুই রকম অপশন আসবে। আপনার দরকার অন্য একটা ব্যবসাকে আপনার সম্পদে অ্যাক্সেস দেওয়া, উল্টোটা নয়। ভুল দিকেরটা বাছলে আপনি নিজের অ্যাক্সেস অন্যকে দিয়ে দিচ্ছেন না, বরং তার কাছে অ্যাক্সেস চাইছেন, আর কিছুই হবে না।

এবার Business ID চাইবে। ওই ঘরে আমাদের আইডি বসাতে হবে, সেটা WhatsApp এ চাইলেই পাঠিয়ে দেওয়া হয়। পনেরো বা ষোলো অঙ্কের একটা সংখ্যা, নামে খোঁজা যায় না।

ধাপ ৪, কোন সম্পদে কতটুকু

একটা একটা করে সম্পদ বেছে, তার পাশে অনুমতি ঠিক করতে হবে।

  • পেজ। বিজ্ঞাপনের কাজে Manage ads অথবা সমমানের অনুমতি যথেষ্ট। পূর্ণ নিয়ন্ত্রণ দেওয়ার দরকার নেই
  • বিজ্ঞাপন অ্যাকাউন্ট। Manage campaigns বা তার সমমানের অনুমতি। এটা ছাড়া বিজ্ঞাপন বানানোই যায় না
  • পিক্সেল বা ডেটাসেট। Manage. শুধু View দিলে কনভার্শন সেটআপ করা যায় না
  • ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে বিজ্ঞাপন চালাতে চাইলে ওটাও যোগ করুন
  • ডোমেইন। যাচাই করা ডোমেইন থাকলে সেটাও, নইলে কিছু কনভার্শন মাপা যায় না

মেটা মেনুর নাম মাঝে মাঝে বদলায়। শব্দ হুবহু না মিললে অর্থ দেখে মেলাবেন, কাজের ধরনটা এক থাকে।

ধাপ ৫, দিয়েছেন কিনা যাচাই

Partners এর তালিকায় ফিরে যান। আমাদের নাম দেখা যাবে, আর পাশে কোন কোন সম্পদে অ্যাক্সেস গেছে সেটাও। তালিকায় নাম না উঠলে অনুরোধটা এখনো জমা হয়নি।

এরপর WhatsApp এ এক লাইনে জানিয়ে দিন, আমরা নিজেদের দিক থেকে দেখে নিশ্চিত করব।

অ্যাক্সেস ফিরিয়ে নেবেন যেভাবে

Settings, Partners, আমাদের নামের পাশে Remove. সাথে সাথে বন্ধ হয়ে যায়, কারও অনুমতি লাগে না।

পেজ, বিজ্ঞাপন অ্যাকাউন্ট, পিক্সেল, জমা হওয়া অডিয়েন্স, সব যেমন ছিল তেমনই আপনার কাছে থাকে।

যেসব জায়গায় মানুষ আটকায়

ফোন থেকে করতে গিয়ে অপশন খুঁজে পাচ্ছেন না। কম্পিউটার থেকে করুন, অথবা ব্রাউজারে ডেস্কটপ মোড চালু করুন।

পেজ যোগ করতে গিয়ে এরর। সাধারণত পেজটা অন্য কারও Business Portfolio তে বসানো আছে, প্রায়ই আগের এজেন্সির। আগে ওখান থেকে ছাড়াতে হবে।

Business ID খুঁজে পাচ্ছেন না। Settings এর ভেতরে Business info তে আছে, আর ব্রাউজারের ঠিকানার ঘরেও দেখা যায়।

অ্যাকাউন্ট নতুন বলে বিজ্ঞাপন আটকে যাচ্ছে। নতুন Business Portfolio তে খরচের সীমা কম থাকে, কয়েক দিন ঠিকমতো চললে নিজেই বাড়ে।